শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব – ডিসি

ষ্টাফ রিপোর্টার: “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান […]
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার – ডিসি

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া টু সাইনবোর্ড লিংক রোডের এসপি অফিসের সামনে থেকে চানমারী মাইক্রোস্ট্যান্ড পর্যন্ত প্রধান সড়কে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ফেলে যাওয়া ময়লা-আবর্জনার স্তূপ ফের পরিষ্কার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে আজ ৬ অক্টোবর (মঙ্গলবার) পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে এ […]
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, চোর-ডাকাতসহ ১৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দিনভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ অপারেশন তারেক আল মেহেদী। […]
ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে ১৮ বছর বয়সী এক ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে জুবায়ের আহমেদকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুবায়ের দক্ষিণ সস্তাপুর এলাকার লোকমান শিকদারের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ফতুল্লা মডেল থানার পরিদর্শক […]
মদনপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সহায়তায় বিএনপি নেতার হিরনের মার্কেট দখল

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় একতা সুপার মার্কেট নামে একটি সমবায় ভিত্তিতে পরিচালিত মার্কেট ও পরিচালনা কমিটির কার্যালয় দখলে নেওয়ার অভিযোগ উঠেছে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন এর বিরুদ্ধে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এর ছেলে ও রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার নাম ভাঙ্গিয়ে উক্ত মার্কেটটি দখল করা হয়েছে বলে […]
বক্তাবলী ফেরিঘাটে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে মো. আশরাফ হোসেন (৪০) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে ফেরিতে যানবাহন ওঠানামার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ হোসেন বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হোসেন মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফেরিঘাটে যানবাহন পারাপারের […]
চারারগোপ বায়তুস সালাত জামে মসজিদ সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ দাবী

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের চারারগোপ বায়তুস সালাত জামে মসজিদের দেয়াল ঘেঁষে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদে দাবি জানিয়েছেন সাধারণ মুসল্লীরা। তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, শীতলক্ষা সেতু নির্মাণ করার জন্য প্রয়োজনীয় বরাদ্ব নেয় সেতু বিভাগ। কিন্তু রাষ্ট্রীয় প্রয়োজনের কারনে মসজিদ দেয়াল পর্যন্ত জায়গা নেয় সেতু বিভাগ। একটি কুচক্রী মহল মসজিদের দেয়াল ঘেঁষে অবৈধ পন্থায় দোকান […]
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছুরি, রামদাসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। রোববার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদীপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ডাকাতদের গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক। গ্রেফতার […]
ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রী, পুত্র ও পুত্র বধূকে শারীরিক নির্যাতন!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লা হরিহরপাড়া শীষমহল এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী শামিমা খানম, ছেলে মোঃ রিয়াজ ও পুত্রবধূ মারিয়া আক্তারকে শারীরিক ভাবে নির্যাতন ও মারধরের ঘটনায় শাহজাহান দেওয়ান গংদের বিরুদ্ধ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্ত্রী শামীমা খানম। অভিযোগে তিনি অল্লেখ করেন বিবাদী শাহজাহান দেওয়ানের সাথে ৩০ বছর পূর্বে ইসলামি শরীয়া মোতাবেক […]
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি ও কার্তুজ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত একটি জুট মিল থেকে একটি দেশীয় এলজি (লাইট গান) ও ৯টি শটগানের কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। সোমবার এসআরবি-১১-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]
ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযুক্তকে আটক করতে গিয়ে আহত ওসি

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে রাত ১০টার […]
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪১

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ ও যুবলীগের ৭ সদস্যসহ ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ জন, […]
জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি

ষ্টাফ রিপোর্টার: “আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা” Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব বসতি দিবস-২০২৬। ৫ অক্টোবর (রবিবার) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অফিসের আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন জেলা […]
আশার ছত্রছায়ায় সেলিম ওসমান ও হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী বাবুল ও আলী হোসেন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ পুরনো হলেও আবারো তা নতুন করে আলোচনায় এসেছে। আগে থেকে আলী হোসেন ও মনজুর হোসেন মেম্বারদের শেল্টার দেওয়ার অভিযোগ তো রয়েছেই। এবার নতুন করে তিনি ঢাকা দক্ষিণ সিটি […]
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী ও চাঁদাবাজির মামলার আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই কেজি গাঁজা ও ১৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন জালকুড়ি […]
সোনারগাঁয়ে রাসায়নিকবাহী ভ্যানে আগুন

চট্টগ্রাম বন্দর থেকে ধ্বংসের জন্য নারায়ণগঞ্জে নেওয়ার পথে বিপজ্জনক রাসায়নিকবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মালিবাগ এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, খুলনা মেট্রো–চ–১১–১২৯৪ নম্বর কাভার্ড ভ্যানটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সোনারগাঁ […]
বন্দরে ট্রাকচাপায় পথচারী নিহত, হেলপার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় ইউনুস মিয়া (৬৫) নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় মো. আল আমিন (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) নিহতের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে দুর্ঘটনায় সড়কের পাশের একটি দোকানের […]
পুলিশের বিশেষ অভিযান: আওয়ামীলীগ ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৯৮

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক কারবারি ও মাদকসেবীসহ ৯৮ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৩ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ৯৮ জনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন সদস্য, ৮ জন মাদক কারবারি, […]
বন্দরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর থানাধীন গোকুলদাসবাগ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, নারায়ণগঞ্জ। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বন্দর থানার গোকুলদাসবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করে। এ সময় ১০ কেজি […]
সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেল ৪টার দিকে উপজেলার হাবিবপুর থানা রোড বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী […]
নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ – ডিসি

ষ্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও প্লাস্টিক দূষণ হ্রাসে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এক ব্যতিক্রমী উদ্যোগে ৬২০ জন শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ করা হয়েছে। Climate Resilient Campus Initiative-এর আওতায় আজ রবিবার আলীরটেক ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে এই বোতল তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত […]
