ফতুল্লায় ভারতীয় কসমেটিক্সসহ দুই পাচারকারী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্সসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন। এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে গার্ড স্টেশন পাগলার নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লা বাজার সংলগ্ন […]
ধর্মভিত্তিক দলগুলোর ভোট এক বাক্সে আনার রাজনীতি কি থমকে গেল

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর ধর্মভিত্তিক দলগুলোর ভোট ‘এক বাক্সে’ আনার চেষ্টা মুখ থুবড়ে পড়লো কি-না সেই প্রশ্ন উঠছে। অবশ্য বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে ‘অনৈক্য আর বিবাদ’ এতই তীব্র ও দৃশ্যমান যে, এসব দলের পক্ষে জোটবদ্ধ হয়ে অগ্রসর হওয়া কতটা সম্ভব সেই আলোচনাও আছে […]
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন তৈমূর

বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। তৈমূর আলম খন্দকার খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ছিলেন। অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমি বিএনপি থেকে বহিষ্কৃত। তারপরও একজন ব্যক্তির […]
সিদ্ধিরগঞ্জে হেযবুত তওহীদ প্রতিষ্ঠাতার ওফাত দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহিদ এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ বায়েজিদ খাঁন পন্নির ১৪ তম ওফাত দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ টায় চিটাগাংরোডে অবস্থিত দলটির জেলা কার্যালয়ে দোয়া প্রার্থনা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনটিকে বিশেষ ভাবে স্মরণ করা হয়। ২০১২ সালের এই দিনে পরলোকগমন […]
ফতুল্লায় ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফতুল্লায় ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক […]
রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩

রূপগঞ্জে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা,১৩৫ কেজি গাজা,২৯০ বোতল ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার । সেনাবাহিনীর রূপগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকা থেকে বিপুল পরিমানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ১৬ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভুলতা মুড়াপাড়া সড়কের লাভরাপাড়া এলাকায় এক অভিযানে এসব মাদকসহ […]
দলের কাজ করেন তাহলে মূল্যায়ন হবে: মান্নান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিগত দিনে আমরা আন্দোলন সংগ্রামে দলের জন্য কাজ করেছি তাই আমাদের চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে তৃনমূলকে মূল্যায়ন করেছে। কেউ কেউ বলেছে বিএনপির নমিনেশন বস্তা ভড়া […]
ফতুল্লায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার গাবতলী এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব […]
ইসদাইরে মাদক সাম্রাজ্যের নতুন অধিপতি কৃষকদল নেতা সেলিম পেদা!!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর রেললাইন বাজার ও আশপাশ এলাকাটি মাদকের সাম্রাজ্য গড়তে দিয়ে ক্রমেই যেন অপরাধীদের আখড়ায় পরিনত হয়ে পড়ছে। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে হত্যাকান্ডের মত জঘন্যতম কাজ করতেও যেন দ্বিধাবোধ করছে। একের পর লাশ পড়লেও প্রশাসনের টনক যেন লড়ছেনা কোনভাইে। আর এলাকাতে মাদকের আখড়া গড়তে শুধুমাত্র ব্যক্তির হাতটি পরিবর্তন […]
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ২

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামছাদি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মহিউদ্দিন ও মহসিনের উপর হামলায় অভিযোগ পাওয়া গেছে একই এলাকার শাহাবুদ্দিনগংদের বিরুদ্ধে। এ বিষয়ে মৃত.আবদুল মালেকের ছেলে মো.ওমর ফারুক সোনারগাঁ থানায় শাহাবুদ্দিনগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে ওমর ফারুক উল্লেখ করেন যে, বিবাদীগনদের সহিত জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়া বিরোধ চলে আসিতেছিল। […]
নারায়ণগঞ্জে পথসভায় আসছেন তারেক রহমান

ষ্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে ধারাবাহিক পথসভা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জে আসছেন দলের চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। দলীয় সূত্র জানায়, আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক […]
যেসব আসন নিয়ে বিপদে বিএনপি: ধানের শীষ বনাম হেভিওয়েট বিদ্রোহী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট ‘বিদ্রোহী’ প্রার্থীদের উপস্থিতি বিএনপিতে বাড়তি অস্বস্তি তৈরি করেছে। দলীয় মনোনয়ন না পেয়ে কিংবা বহিষ্কৃত হয়ে বেশ কয়েকজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশাপাশি জোটগত সমঝোতার মাধ্যমে মিত্রদের ছেড়ে দেওয়া আটটি আসনেও বিএনপির নেতারা বিদ্রোহী প্রার্থী হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদিও ইতোমধ্যে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী […]
নির্বাচনে কোনো ধরনের বৈষম্য চলবে না – মুফতি মনির হোসাইন

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থিত জোট প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মনীর হোসেন কাসেমী প্রশাসনের প্রতি সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মনির হেসেন কাসেমী বলেন, ‘নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং কোনো […]
ফতুল্লায় রায়হান মোল্লাকে কুপিয়ে হত্যা, চার আসামি গ্রেপ্তার

মাদক ব্যবসার আধিপত্য ও বিরোধকে কেন্দ্র করে সংঘটিত রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় চারজন আসামিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন শরিফ (১৮), রুহুল আমিন (৩৫), মো. আলী (৪৮), সজিব (২৪)। ডিবি জানায়, গত ১২ জানুয়ারি রাতে ফতুল্লা থানাধীন নিউ চাষাড়া এলাকার ইসদাইর বাজার রোডে মুন্সির খুশবু হোটেলের সামনে রামদা, […]
ফতুল্লায় ট্রাকচাপায় নিহত ১

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় এক পথচারী বিচারপ্রার্থী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম। নিহত ব্যাক্তির নাম মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা। সকালে তিনি রূপগঞ্জ […]
এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল আমিনের উপর হামলার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের উপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এই সময় ধস্তাধস্তিতে অন্তত দু’জন এনসিপির কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির প্রার্থী। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এই ঘটনা ঘটে। […]
আইনজীবীদের হস্তক্ষেপে ছাত্রদল নেতার মব আক্রমন থেকে যুবকের রক্ষা

যৌতুক মামলায় হাজিরা দিতে এসে সজিব নামে এক যুবক নারায়ণগঞ্জ আদালতপাড়ায় স্ত্রীর ঘনিষ্ঠ ছাত্রদল নেতার মবের আক্রমনে পড়েন। এসময় ওই যুবককে ছাত্রলীগ নেতা আখ্যা দিয়ে টেনে হেচড়ে আদালতপাড়ার বাহিরে নেয়ার চেষ্টা করেন। তখন আইনজীবীদের হস্তক্ষেপে রক্ষা পায় ওই যুবক। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে এঘটনা ঘটে। এঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে […]
বন্দরে এলপিজি গ্যাস বিক্রি বন্ধ, কদর বেড়ছে লাকড়ী চুলার

বন্দর প্রতিনিধি: বন্দরে এলপিজি গ্যাস বিক্রি বন্ধে কারনে কদর বেড়ছে লাকড়ী চুলার। হোটেল রোস্তোরা মালিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এলপিজি গ্যাস না পেয়ে বিভিন্ন লাকড়ী দোকান গুলোতে ভীড় করতে দেখা গেছে। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি কারনে সারাদেশের ন্যায় বন্দরে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোট পরিচালনা […]
বন্দরে স্বতন্ত্র এমপি প্রার্থীর কর্মী সমর্থকরা রয়েছে চরম আতংকে- মাকসুদ হোসেন

বন্দর প্রতিনিধি: আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসচ্ছে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেনের কর্মী ও সমর্থকদের মাঝে চরম আতংক বিরাজ করছে । বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে বন্দর থানার ২৭নং ওয়ার্ড কুড়িপাড়া তার নিজ বাস ভবনে গনমাধ্যম কর্মীদের সাথে নির্বাচনী বিষয়ে এক স্বাক্ষাতকালে এমন শংকার কথা জানান তিনি। যদিও শংকার […]
বন্দরে গণভোট উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসন ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা রিটার্নিং কর্মকর্তা শেখ ফরিদের সভাপতিত্বে এবং কলাগাছিয়া ইউনিয়নের প্রশাসক মহিউদ্দিন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত […]
হলফনামায় ‘তথ্য গোপন’ কানাডায় ‘বিলাসবহুল সাম্রাজ্য’ দিপু ভূঁইয়ার!

জাগো নারায়ণগঞ্জ নির্বাচনী হলফনামায় নিজেকে কেবল দেশি ব্যবসায়ী এবং সাধারণ সম্পদের মালিক দাবি করলেও, পর্দার আড়ালে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। রূপগঞ্জের প্রভাবশালী নেতা এবং গাউছিয়া গ্রুপের কর্ণধার মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) নির্বাচনী বৈতরণী পার হতে হলফনামায় বিদেশের বিপুল সম্পদ ও নাগরিকত্বের তথ্য সুকৌশলে গোপন করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত নথি বিশ্লেষণে দেখা গেছে, দেশের […]
