আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষে শীত বস্ত্র বিতরণ

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলী সদর ইউনিয়নের নাছনা পাড়া গ্রাম, ৩ নং ওয়ার্ডের বাবা–হারা শিশু মো: আরাফাতের মানবেতর জীবনযাপনের সংবাদ স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। থাকার মতো ন্যূনতম ব্যবস্থা না থাকা এবং প্রচণ্ড শীতে গায়ে দেবার মতো কাপড়ের অভাব—এমন কষ্টের কথা শুনে নীরব থাকতে পারেনি সংগঠনটি। মানবতার তাগিদে […]
আমতলিতে সাংবাদিক সংগঠনের ব্যাপক চাঁদাবাজি, জনমনে ক্ষোভের সৃষ্টি

আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলীতে তথাকথিত একটি সাংবাদিক সংগঠনের বার্ষিক অনুষ্ঠানের জন্য সরকারী কর্মকর্তা, স্কুল, কলেজ, ইটভাটাসহ বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ব্যাপক হারে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা চাঁদাবাজি বন্ধসহ অভিযুক্ত চাঁদাবজদের বিচার দাবী করেছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ওই সংগঠনের চাঁদাবাজরা তাদের […]
শহীদ শরীফ ওসমান হাদীর নামে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নামকরণ

স্টাফ রিপোর্টারঃ বন্দরে চব্বিশের ছাত্র জনতার উদ্যােগে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর শহীদ ওসমান হাদী সেতু নামকরণ করা হয়েছে। ২৬ ডিসেম্বর শুক্রবার বিকালে বন্দর শাহী মসজিদ এলাকা থেকে সহস্রাধিক ছাত্র জনতার উদ্যােগে একটি বিশাল মিছিল নিয়ে হাদী হত্যার বিচার চেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ফরাজিকান্দা তৃতীয় […]
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেডের ২ লস্করের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া বালুবাহী বাল্কহেডের নিখোঁজ দুই লস্করের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সন্ধ্যা পৌনে পাঁচটার দিকে ইঞ্জিন রুম থেকে মরদেহ দুʼটি উদ্ধার করা হয় বলে জানান বিআইডব্লিউটিএʼর সহকারী পরিচালক কামরুল হাসান। এর আগে সকাল আনুমানিক সোয়া ছয়টার দিকে ধর্মগঞ্জ এলাকায় নোঙর করা বাল্কহেডটি ডুবে যায়। […]
বন্দরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককের উপর হামলা

নারায়ণগঞ্জের বন্দরে একরামপুর এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের হামলায় দুই যুবক রক্তাক্ত আহত হয়েছেন। হামলার সময় তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে একরামপুর বাজারের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী মসজিদপাড়া এলাকার মৃত মালেক সরদারের […]
এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে?

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সাথে আসন সমঝোতার আলোচনা করছে এনসিপি। এর মধ্যেই ‘দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছে’ উল্লেখ করে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির একজন কেন্দ্রীয় নেতা। জামায়াতের সাথে নির্বাচনি সমঝোতায় গেলে দলটির কেন্দ্রীয় পর্যায়ের আরও কেউ কেউ পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। ফলে প্রশ্ন উঠছে, সমঝোতার […]
নারায়ণগঞ্জ-৪ আসনে খন্দকার আনোয়ার হোসেনের দলীয় মনোনয়ন গ্রহণ

২৬ জুলাই (শুক্রবার) ২০২৫ বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের নিকট থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, মহানগর শাখার সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও জননেতা খন্দকার আনোয়ার হোসেন। জানা গেছে, আসন সমঝোতার ভিত্তিতে ৮ দলীয় জোট থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে খন্দকার আনোয়ার হোসেনের চূড়ান্ত মনোনয়ন […]
পল্টিবাজদের কারনে সব হারিয়ে বিপাকে স্বতন্ত্র প্রার্থী গিয়াস!

জাগো নারায়ণগঞ্জ এবার নারায়ণগঞ্জ-৪ আসন থেকেও বিএনপির মনোনয়ন পাননি বিএনপির সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীন। এ আসনে জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামীর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে মনোনিত করেছে বিএনপি। এই আসনে যখন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তখন গিয়াসকে ঠেকানোর ঘোষণা দিয়েছেন তাকেই পল্টি দেয়া বারী ভুঁইয়াসহ অন্যান্যরা। […]
না ফেরার দেশে সাইফউল্লাহ বাদল

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল আর নেই। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার আলী আজগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি জটিলতা, ঠান্ডাজনিত সমস্যা, অর্থোপেডিক ও হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ শারীরিক অবস্থার […]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে ডাকাতি

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মাইক্রোবাসে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ৮/১০ জনের আন্তঃজেলা ডাকাতদল গতকাল বুধবার দিবাগত রাতে মহাসড়কের পিরোজপুর এলাকায় ঢাকাগামী মাইক্রোবাসটিতে হামলা চালিয়ে ড্রাইভার ও যাত্রীদের কাছ থেকে মোবাইল ও টাকা লুটে নিয়ে যায়। ডাকাতের কবলে পড়া মাইক্রোবাসের চালক দৌলত খাঁন জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাড়িয়া গ্রামে তার বাড়ি। বিএনপির ভাইস […]
নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

নারায়ণগঞ্জে প্রার্থনা, কেক কাটা ও ধর্মীয় আনুষ্ঠানিকতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নগরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সাধু পৌলের গির্জা এবং কালীরবাজার এলাকার ব্যাপ্টিস্ট চার্চ ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। উৎসবকে ঘিরে দুটি গির্জায়ই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা দায়িত্ব পালন করতে দেখা যায়। উৎসবে অংশ […]
ফতুল্লায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো মোটর বাইক!

নারায়ণগঞ্জের ফতুল্লায় শত্রুতার জেরে একটি নতুন মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার কুতুবপুর প্রাইমারি স্কুলের সামনে পার্কিং করে রাখা সুজুকি জিক্সার এসএফ–২৫ মডেলের একটি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ভুক্তভোগী মো. জয় (২৯) জানান, শখ পূরণের জন্য প্রায় দেড় বছরের বেশি সময় ধরে জমানো টাকা এবং মায়ের গয়না বিক্রি করে তিনি ৩ […]
সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরীর কারখানার সন্ধান, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল নন–জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের স্ট্যাম্প জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কারখানাটিতে কর্মরত দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের এ অভিযান শুরু হয়, যা চলমান রয়েছে। আটকরা হলেন ফরিদপুর জেলার আলম খানের ছেলে মিন্টু খান (৩৮) […]
অসুস্থ মা’কে দেখতে হাসপাতালে তারেক রহমান

অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি হাসপাতাল চত্বরে প্রবেশ করেন। এর আগে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান। তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, […]
আড়াইহাজারের শীর্ষ ডাকাত মুসা গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এলাকার পরিচিত শীর্ষ ডাকাত মুসা (৪৮) গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে লস্করদী এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার। গ্রেফতার মুসা লস্করদী এলাকার মৃত আম্বর মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডাকাতি ও সশস্ত্র অপকর্মে […]
সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা শান্তি চাই। সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কারো উস্কানিতে পা […]
র্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিল’সহ গ্রেফতার ৫

প্রেস বিজ্ঞপ্তি: র্যাব ১১ ও ৩’র যৌথ অভিযানে বিপুল পরিমানে গাজাঁসহ ও ফেন্সিডিলসহ ৫ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও নারায়ণগঞ্জের বিবি রোডে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। র্যাবের কোম্পানী কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে, র্যাব-৩ এর অভিযানে ঢাকার গাজীপুরের […]
গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে লাল সবুজ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চে এসে পৌছেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এ সময় নেতাকর্মীদের মুহূর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে সংবর্ধনাস্থল। নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। মঞ্চে উপবিষ্ট বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রিয় নেতাকে সংবর্ধন জানান।সেই সঙ্গে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতারাও মঞ্চ থেকে দাঁড়িয়ে […]
নারায়ণগঞ্জ-৫: খেলাফত মজলিসের প্রার্থী আল আমিন রাকিবের মনোনয়ন সংগ্রহ

নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মহানগর সাধারণ সম্পাদক মো. আল আমিন রাকিব-এর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ (তারিখ উল্লেখযোগ্য) মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ও সদর থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন সংগ্রহ শেষে বক্তব্য রাখতে গিয়ে যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান বলেন, নির্বাচন […]
বন্দরে ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়েই হত্যা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টা চালায় আসামিরা। শিশুটি চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ও বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৃথক অভিযানে এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করার পর এই তথ্য জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ। র্যাব ও […]
বন্দরে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে লিজান (২০) এবং একই এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে টিটু (৪০)। এ ঘটনায় বন্দর থানার সেকেন্ড অফিসার উপ–পরিদর্শক (এসআই) মো. মনির হোসাইন বাদী হয়ে […]
