ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শীর্ষ অস্ত্র বিক্রেতা ও মাদকের ডিলার খালিদ হোসেন রবিন ওরফে ভাইরাস রবিনের শেল্টার দাতা পদহীন বিএনপি নেতা পরিচয় দানকারী আরিফুর রহমান আরিফ ওরফে চুইল্লা আরিফ।
ফতুল্লার লামাপাড়া – নয়ামাটি এলাকায় অবস্থান করে চুইল্লা আরিফ মাদকের ডিলার ভাইরাস রবিনকে প্রশাসন থেকে শুরু করে সবদিক দিয়ে সহযোগিতা করছে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।
ভাইরাস রবিনের পাশাপাশি শেল্টার দাতা চুইল্লা আরিফের বিরুদ্ধে ও আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী উঠেছে।
যার বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে, সেই অপরাধী কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়- তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। দীর্ঘ দিন ধরে প্রশাসনের এবং কতিপয় বিএনপির কিছু অসাধু নেতা ও এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে মাদক ব্যবসা করে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসী সুত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিবের সাথে ভাইরাস রবিনকে পরিচয় করিয়ে দেয় কুতুবপুরের বিএনপির এক পদহীন নেতা আরিফ ওরফে চুইল্লা আরিফ।
বিনিময়ে চুইল্লা আরিফ ভাইরাস রবিন কে মাদক ও অস্ত্র ব্যবসায় শেল্টার দিয়ে নিজেও হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কিছু নেতাকে ম্যানেজ করে অস্ত্র ও মাদক ব্যবসা চলমান রেখেছিল।
উচ্চ ও মধ্যম সারির কিছু নেতা ২০২৪ সালের ৫ আগষ্টের পর পালিয়ে গেলেও নিন্মসারির কিছু নেতা ভাইরাস রবিনের সাথে এখনো রয়ে গেছে।তারা এখন চুইল্লা আরিফের নির্দেশে ১০/১২ টি হোন্ডা মহড়া দেয় রবিনের সাথে প্রতিনিয়ত।ভিপি রাজিবের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত যোগদান করে বলেও সুত্র নিশ্চিত করেছে।
ভাইরাস রবিন জালকুড়ি, তক্কারমাঠ, সেহারচর,লালখা,কাঠেরপুল,রামারবাগ,লামাপাড়া, কুতুবপুর,নয়ামাটি সহ বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজার ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে আসছে।
তার মাদক ব্যবসার অন্যতম সহযোগী খান সাহেব,মিঠু,কিশোর,মতি,মামুন ওরফে কাইল্লা মামুন ও সবুজ উল্লেখযোগ্য।
জানা যায়, খালিদ হাসান ওরফে রবিনের মাদক ব্যবসা শুরু ২০১০ সালের দিকে। তবে প্রথম মামলা হয় ২০১৩ সালে। ওই বছর ১৫ এপ্রিল ফতুল্লা মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। যেটির নম্বর- ৩২। ২০১৮ সালের ১৯ এপ্রিল আরো একটি মাদক মামলা দায়ের করা হয়। যার নম্বর-৮০। ২০২৩ সালের ১০ মে নরসিংদী জেলার শিবপুর থানা পুলিশের হাতে মাদক সহ গ্রেপ্তার হন রবিন। সে ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-১২। একই বছর ১৬ আগস্ট ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে মাদক সহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়। যার নম্বর-৪১।
২০২৩ সালের ৬ নভেম্বর ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়। যার নম্বর-১১। এছাড়া ২০২২ সালের ১৩ জুন ঢাকা রমনা থানা পুলিশের কাছে মাদক সহ গ্রেপ্তার হন ফতুল্লার এই শীর্ষ মাদক কারবারি। ওই ঘটনায়ও একটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। যার নম্বর- ১৭/১৭৯।
সূত্রমতে, ফ্যাসিবাদ সরকারের পতনের পর প্রশাসন যখন মানসিকভাবে কিছু দূর্বল, ঠিক সেই সুযোগ নিয়ে নিজের মাদক ব্যবসা পুরোপুরি চাঙ্গা করেন রবিন। সে কুমিল্লা বর্ডার দিয়ে ফেন্সিডিল ও গাঁজা এবং কঙ্বাজার থেকে সড়ক পথে ইয়াবার চালান নিয়ে আসেন। অনেক সময় তার মাদকের চালান আসে নৌপথেও।
রবিন রূপগঞ্জের চনপাড়া এলাকার মাদক ব্যবসায়ীদের কাছেও মাদক পাইকারী বিক্রি করে থাকেন। এছাড়া কুতুবপুর ইউনিয়নের শীর্ষ মাদক কারবারি মিঠুন নিজেও রবিনের কাছ থেকে মাদক পাইকারী নিয়ে থাকেন। এলাকাবাসী শীর্ষ এই মাদক কারবারিকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন শুধু তাই নয় পরিবার, সমাজ ও রাষ্ট্র বাঁচাতে হলে ভাইরাস রবিনের মতো শীর্ষ মাদকের ডিলার ও অস্ত্র বিক্রেতাকে ক্রসফায়ারে দেয়া প্রয়োজন বলে মনে করেন।




