ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকায় মৌখিক চুক্তিতে দোকান ভাড়া নিয়ে উল্টো দোকানঘরটি দখলের অভিযোগ উঠেছে একই এলাকার আবুল কালাম ও তার ছেলে অনিকের বিরুদ্ধে। এ বিষয়ে পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের পর বিপাকে পড়েছেন দোকানের মালিক মৃত. আলী আকবরের স্ত্রী মহিতুন নেছা ও তার পরিবারের সদস্যরা। পিতা-পুত্রের অব্যাহত হুমকীতে পুরো পরিবার নিয়ে শংকায় দিনানিপাত করছেন ভুক্তভোগী মহিতুন নেছা।
থানায় লিখিত অভিযানে মৃত.আলী আকবরের স্ত্রী মহিতুন নেছা উল্লেখ করেন যে, গত ৫ বছর পূর্বে মফিজউদ্দিনের ছেলে আবুল কালাম আমার নিকট হইতে আমার দোকানটি মাসিক ৯ হাজার টাকায় ভাড়া নেয়। কিন্তু বিবাদী আমাকে কোন অগ্রিম টাকা দেয় নাই কিংবা আমিও কোন দোকানের অগ্রিম টাকা গ্রহণ করি নাই। ১নং বিবাদী আবুল কালামের সাথে আমার ২ বছরের জন্য দোকান ভাড়ার মৌখিক চুক্তি হয়। বর্তমানে উক্ত দোকান আমার নিজ প্রয়োজন হওয়ায় গত ২ মাস পূর্বে আমি ১নং বিবাদী আবুল কালামকে আমার দোকান ছাড়িয়া দিতে বলি। কিন্তু আবুল কালাম ও তার ছেলে অনিক বিবাদীদ্বয় আমার দোকান ছাড়িয়া না দিয়া টালবাহানা করিয়া আমাকে ঘুরাইনো সহ উল্টো আমার নিকট ৫০ হাজার টাকা দাবী করে। আমি বিবাদীদ্বয়কে কিসের টাকা দিব মর্মে জানাইলে আবুল কালাম ও তার ছেলে অনিক বিবাদীদ্বয় আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। উক্ত বিষয়ে বহুবার স্থানীয় ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করিয়াও ব্যর্থ হইয়াছি। তার ধারাবাহিকতায় ৩০ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় আমি আমার উক্ত দোকানে গিয়ে আবুল কালাম ও তার ছেলে অনিক বিবাদীদ্বয়কে আমায় দোকান খালি করিয়া দিতে বলিলে আবুল কালাম ও তার ছেলে অনিক বিবাদীদ্বয় আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত মারধর করিতে উদ্যত হয়। একপর্যায়ে বিবাদীদ্বয় আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে এবং আরও বলে যে, আমরা তোর দোকান ছাড়িব না। তুই যদি আমাদেরকে দোকান ছাড়িয়া যাইতে বলিস কিংবা এই বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করিস তাহা হইলে আজ হোক কিংবা কাল হোক তোকে সহ তোর ছেলেদেরফে জীবনে শেষ করিয়া ফেলাইবো নতুবা যেকোন মিথ্যা মামলায় ফাসাইয়া দিব মর্মে হুমকি প্রদান করে। উক্ত বিবাদীদ্বয় এরূপ কার্যকলাপ করিয়া আমাকে হয়রানী করিতেছে। বিবাসীদ্বয় আমার দোকান আত্মসাৎ করার চেষ্টা করিতেছে।
অভিযোগকারিনী বলেন, আবুল কালাম ও তার ছেলে অনিক তাদের বাহিনী নিয়ে আমার পরিবারকে অব্যাহত হুমকীর মুখে রেখেছে। তারা শুধু আমার দোকানই নয় একাধিক দোকানকে তাদের কজ্বায় রেখে প্রতিদিন সেখান থেকে ভাড়া আদায় করে নিয়ে যাচ্ছে। আবুল কালাম নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় অবস্থিত পুরো বাজারটিত অবস্থানকারী প্রতিটি দোকানীকে চাপের মুখে রেখেছেন।
তিনি আরও বলেন,এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কোন সুরাহা না পাওয়া আমি ফতুল্লা মডেল থানায় আবুল কালাম ও তার ছেলের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করলেও এখনও কোন সুবিচার পাইনি। পুলিশকে বললেও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সেখানে যায়নি এবং অভিযুক্তদের সাথে বসে বিষয়টির সুরাহা করার কোন ব্যবস্থা নেয়নি। আমি ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সদয় হস্তক্ষেপ কামনা করছি তিনি যেন দ্রুত সময়ে মধ্যে বিবাদীদ্বয়দেরকে থানায় ডেকে এনে এর একটি সুষ্ঠ প্রতিকার করে দেন।




