ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানাধীন কাশিপুরে নরসিংপুরে ব্যক্তি মালিকানাধীন জমিতে জোড়পুর্বক মসজিদের নামে সাইনবোর্ড স্থাপনের অভিযোগ পাওয়া গেছে জেলা মৎস্যজীবি দলের সভাপতি এইচ.এম. হোসেনের বিরুদ্ধে।
সুত্রে জানা যায় যে,পাইকপাড়া শাহসুজা রোডস্থ মাহমুদ হোসেনের ছেলে মোফাসসেল হোসেন কাশিপুর মৌজাস্থিত সিএস ও এসএ দাগ নং ৫৯৬,আরএস দাগ নং ৬১৬ ও ৬১৭ দাগের ১১৫ শতাংশ জমি ক্রয়সুত্রে মালিক। সেই ক্রয়কৃত জমির উপর জেলা মৎস্যজীবি দলের সভাপতি এইচ.এম. হোসেন একটি সাইনবোর্ড সাটিয়েছেন তাতে লেখা “ মসজিদের স্থান, এখানে ১০ শতাংশ জমির মধ্যে মসজিদ হবে”। তবে মৎস্যজীবি দলের সভাপতি হোসেনের এ ধরনের সাইনবোর্ড অন্যের জমির উপর সাটানো নিয়ে স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হোসেনের এ ধরনের সাইনবোর্ড সর্ম্পকে স্থানীয়রা জানান,মসজিদ আল্লাহ ঘর এবং ইবাদতের স্থান। যেখানে মসজিদ তৈরী হয়েছে তা ওয়াকফাকৃত সম্পত্তি হতে হয়। ওয়াকফাকৃত সম্পত্তির উপর কোন মসজিদ বা উপসানালয় তৈরী হতে পারেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেক ব্যক্তি জানান,২৪’র ৫ আগষ্টের পরবর্তী সময়ে এ হোসেনের বিরুদ্ধে অভিযোগের শেষ শেষ নেই। চাদাবাজি-জবর-দখল-ভুমিদস্যুতাসহ নানাবিধ অপকর্ম করে বেড়াচ্ছে এ হোসেন। ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর এবং বিরিয়ানীর দোকানীকে গুলি করার হুমকী দেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের প্রশ্রয়ে নাকি এমনটা বেপরোয়া হয়ে পড়েছে এইচ.এম. হোসেন এমনটাই অভিযোগ করেন স্থানীয়রা। তবে এবার মসজিদের নামে অন্যের ক্রয়কৃত জমির উপর সাইরবোর্ড সাটিয়ে দিয়ে আবারও আলোচনার কেন্দ্র বিন্দুতে আসে এ হোসেন।
অন্যের ক্রয়কৃত জমির উপর মসজিদ নির্মানের জন্য জোড়পুর্বক যে সাইনবোর্ড সাটিয়েছে সে বিষয়ে তদন্তপুর্বক হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে দল এবং জেলা পুলিশের সদয় হস্তক্ষেপ কামনা করছেন জমির মালিক।
এ বিষয়ে জেলা মৎস্যজীবি দলের সভাপতি এইচ.এম.হোসেনের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ভাই যে ব্যক্তি আপনাকে এ কথা বলেছে সে মিথ্যা বলেছে। সেখানে কোন সাইনবোর্ড লাগানো হয়নি। এলাকার ১০০ পরিবারের দাবী এখানে একটি মসজিদ নির্মান করা হবে। তাদের দাবীর প্রেক্ষিতেই এ চিন্তাধারা। তবে আপনি সরেজমিনে গিয়ে দেখুন সেখানে এমন কোন সাইনবোর্ড রয়েছে কিনা।




