সিদ্ধিরগঞ্জের গ্যাস বিস্ফোরণঃ স্ত্রী-সন্তানের পর স্বামীর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে ঘরে জমা গ্যাস বিস্ফোরণের ঘটনায় স্ত্রী-সন্তানের পর সোহাগ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪ জন। মঙ্গলবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। এর আগে একই দিনগত রাত দেড়টার দিকে মারা যান সোহাগ (২৩) নামের ওই পোশাক […]
বক্তাবলী হতে বৈষম্য বিরোধী মামলায় আওলাদ হোসেন গ্রেফতার

ষ্টাফ রির্পোটার গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে পতন ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দমন নিপিড়ন করায় একাধিক হত্যা মামলার আসামি আওলাদ হোসেন কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮ ঘটিকার সময় সচেতন এলাকাবাসী আওলাদ হোসেন কে আটক করে উত্তম মধ্যম দিয়ে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে বলে জানা গেছে। […]
ইসলামপুরে চিনাডুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) সংবাদদাতা।। জামালপুরের ইসলামপুরে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চিনাডুলী ইউনিয়ন বিএনপির আয়োজনে গুঠাইল বাজার কাচারী মাঠে মঙ্গলবার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। তিনি- গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, […]
ইসদাইরে দুই সহোদরকে পায়ের হাড় ভেঙ্গে ও রগ কেটে দিলো ইভনগং!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার পুর্ব ইসদাইরের বুড়ির দোকান এলাকায় বাড়ির সামনে মাদক বিক্রিতে বাধা প্রদান করিলে মায়ের সাথে অকট্য ভাষায় গালাগাল এবং এর প্রতিবাদ করাতে দুই ছেলে হাতুড়ি ও হামার দিয়ে পিটিয়ে পায়ে আঘাত ও পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ইসদাইর এলাকার দূর্ধর্ষ অপরাধী,কিশোরগ্যাং লিডার ও হত্যা মামলার আসামী ইভনগংয়ের বিরুদ্ধে। এ বিষয়ে ইসদাইর […]
ফতুল্লায় আতা-ই-রাব্বিগংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ!

ষ্টাফ রিপোর্টার: পুর্ব শত্রুতার জেরে ফতুল্লায় এনামুল হক মামুন নামে এক যুবককে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মামুনের স্ত্রী খোরশেদা আক্তার মনি ফতুল্লা মডেল থানায় আতা ই রাব্বিগং এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভূইগড় পশ্চিম পাড়া এলাকার এনামূল হক মামুনের স্ত্রী মোসাঃ খোরশেদ আক্তার মনি অভিযোগে উল্লেখ করেন যে,উক্ত […]
ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় হামিদুল ইসলাম (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) সকালে চানমারী-আদমজী সড়কের তল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হামিদুল ইসলাম নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসের প্রিন্ট বিভাগের শ্রমিক ছিলেন। তিনি তল্লা চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। এ ঘটনায় স্থানীয়রা কাভার্ডভ্যানের […]
সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের মামলার হাবিবুর রহমান হাবু (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (১০ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন রাতে র্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার হাবিবুর রহমান সোনারগাঁ উপজেলার রাউৎগাও […]
এনসিপিকে নিয়ে বিএনপি কেন ‘অস্বস্তিতে’, যা বললেন রুমিন

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের মতের অমিল স্পষ্ট হচ্ছে। বিশেষ করে জাতীয় পরিষদ ও জাতীয় নির্বাচনের টাইমলাইন নিয়ে দুপক্ষ দুই অবস্থানে। এ নিয়ে এনসিপিকে নিয়ে বিএনপি কিছুটা অস্বস্তিতে রয়েছে—এমনটিই মনে করা হচ্ছে। এ বিষয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন […]
এ বছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ […]
শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলদের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমিসহ বাড়ি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের […]
বিষণ্নতা ও মাদকের গ্রাস, পর্নোতে ঝুঁকছে কিশোর-কিশোরী

শ্যামলীর বেসরকারি চাকরিজীবী শামসুল আলমের দশম শ্রেণিপড়ুয়া ছেলে কয়েক মাস ধরে উদ্ভট পোশাক পরছে, উল্টাপাল্টা আচরণ করছে। কেন এ রকম করছে, তার কারণ খতিয়ে দেখতে গিয়ে বেরিয়ে আসে ছেলেটি টিকটক ও রিলসের প্রতি আসক্ত হয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। এসএসসির প্রস্তুতির সময় ছেলের এমন আচরণে চিন্তিত হয়ে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন তিনি। অবসরে কিশোরী মেয়ের […]
আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু – গার্ডিয়ানকে ড. ইউনূস

দেশে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবার অর্থাৎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে দ্য গার্ডিয়ানকে […]
পণ্যের কৃত্রিম সংকটের পেছনে নৌযানে ‘ভাসমান গুদাম’

অভিযানে নেমেছে কোস্ট গার্ড নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশে নৌযানে পণ্য মজুদ রেখে ‘ভাসমান গুদাম’ হিসেবে ব্যবহার করছেন কিছু অসাধু ব্যবসায়ী। রমজানে এসব পণ্য অতিরিক্ত দামে বিক্রি করাই তাদের লক্ষ্য। তবে বিষয়টি জানতে পেরে এরই মধ্যে অভিযানে নেমেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত নৌপথের বিভিন্ন পয়েন্টে লাইটারেজ জাহাজসহ পণ্যবাহী অন্যান্য নৌযানে […]
বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী তাণ্ডবকে হার মানিয়েছে, ঝিনাইদহের ঘটনা প্রসঙ্গে জামায়াত

ঝিনাইদহের মহেষপুরে বিএনপি নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের ওপর হামলা করেছে অভিযোগ করে প্রতিবাদ জানিয়েছে জামায়াত। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার বিবৃতিতে বলেছেন, জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের এ ন্যক্কারজনক হামলা ৫ আগস্ট পূর্ব আওয়ামী ফ্যাসিবাদীদের তাণ্ডবকেও হার মানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত রোববার মহেশপুর উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের স্থানীয় নারীদের […]
রূপগঞ্জে ১৭ লাখ টাকার গার্মেন্টস পণ্য ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক থেকে পোশাক কারখানার ১৭ লাখ টাকার গার্মেন্টস সামগ্রী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) সকালে এ ঘটনায় হোক ইক বাংলাদেশ কারখানার সিনিয়র অফিসার (কমার্শিয়াল) জহুরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে রোববার রাত ১০টার দিকে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা […]
ছুরিকাঘাতে নিহত অপূর্বর জানাজা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী মো. অপূর্বর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বাদ আসর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান […]
দেশে সংস্কার হতেই হবে: মাওলানা ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, মানবতার কল্যাণে যারাই রাজনীতি করছেন তারা আমাদের ভাই। তারা আমাদের বন্ধু। সবাইকে নিয়ে আমরা চলতে চাই। সবাইকে নিয়ে দেশটা সুন্দরভাবে গড়তে চাই। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জে একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এ আয়োজন করা হয়। […]
জামালপুরে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনন্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে কলেজ শাখা ছাত্রদল এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, যুগ্ম […]
জামালপুরে আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১১

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে আদালত প্রাঙ্গণে ধর্ষণ মামলার আসামীর পক্ষ নেয়ায় আইনজীবীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) দুপুরে জামালপুর আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষের ১১জন আহত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের আহতরা হলেন, ইমন (২০), ইশান (১৫), মোয়াজ (১৯), হৃদয় (২৩), তারেক (২৩), […]
সোনারগাঁয়ে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীর আত্মসমর্পন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন শেষে রোববার তার মৃত্যু হয়। গত মঙ্গলবার শশুর বাড়ি জামপুর ইউনিয়নের পেচাইন এলাকা থেকে বাঁধন আক্তার (১৮) নামের ওই গৃহবধুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের পরিবারের দাবি, স্বামী রাকিব […]
সাইনবোর্ড এলাকায় চাদাঁবাজ সঞ্চয় বাহিনীকে এলাকাবাসীর গনপিটুনী

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড শান্তিধারা হর্কাস মার্কেট এলাকায় চাদাঁবাজি করার সময় সঞ্চয় বাহিনী প্রধান সঞ্চয়কে গনপিটুনী দিয়েছে ভূক্তভোগী এলাকাবাসী। সোমবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় চাদাঁবাজি করার সময় উক্তেজিত জনতা গনপিটুনী দিতে থাকে। একপর্যায়ে সঞ্চয় ও তার সহযোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত […]
