রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী

নিজস্ব সংবাদদাতা // দলের সাইনবোর্ড সাঁটিয়ে অর্থখড়ি উপার্জনের জন্য রাজনীতি না। রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি। নব্য হাইব্রিড, ফেইসবুক, চাটুকারিতাদের জন্য দলের সাংগঠনিক ভীত প্রতিনিয়ত দূর্বল হচ্ছে। রাজনীতি করতে এখন আর মনে চায় না, নব্য ও হাইব্রিডদের কারনে ত্যাগীরা কোনঠাসা হয়ে পড়ছে। নব্য হাইব্রিডদের কারনে আদর্শের রাজনীতি করতে গিয়ে নূন্যতম সম্মানটুকু দেয়া শিখেনি। […]
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’

দ্বৈত নাগরিক ও আইসিটিতে অভিযুক্তরা প্রার্থী হতে পারবেন না স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে সায় নেই নির্বাচন কমিশনের (ইসি)। নির্দলীয় নির্বাচন হওয়ায় তাদের পক্ষে এমন আইন করা সম্ভব নয় বলে মনে করছে সংস্থাটি। তবে জাতীয় সংসদের মতো স্থানীয় সরকারের ভোটেও দ্বৈত নাগরিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) […]
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব ডুমখালী এলাকার মো. […]
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, বাড়িঘর ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) রাত ১০টায় ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় জানান, হাজিগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিল সমর্থক। তার সঙ্গে ওই এলাকার আরো অর্ধশত ব্রাজিল […]
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন

বন্দর প্রতিনিধি //বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন। বন্দরের নাসিক ২৩ নং ওর্য়াডস্থ আনোয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসেনকে সভাপতি করে ১১ সদস্যের কমিটি ঘোষনা করেছেন। কেন্দ্রীয় কমিটির মহাসচিব মিজানুর রহমান সরকার ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমানের ১৯ জুলাই কমিটি (২০২৬-০৭)’র অনুমোদন দেন। নাসিক ২৩ নং […]
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?

এক জীবনে ফুটবল পায়ে যা যা করা সম্ভব, তার সবই করেছেন লিওনেল মেসি। যত পুরস্কার আর ট্রফি জিততে পারতেন তাও জায়গা করে নিয়েছে তার ট্রফি ক্যাবিনেটে। তবে একটি জায়গা এখনও ফাঁকা রয়ে গেছে—বিশ্বকাপের গোল্ডেন বুট। বিশ্বকাপ শিরোপা, গোল্ডেন বল জিতেলেও এখনও ধরা দেয়নি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি। এবারের বিশ্বকাপে সেই আক্ষেপটা ঘোচানোর সুযোগ ছিল মেসির সামনে। তবে টুর্নামেন্টের শুরু থেকে […]
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. ফজলুল হক নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকায় এক নারীকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ […]
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ২৮ বছরের বেশি সময় ধরে দেশেই অবস্থান করছিলেন। পুলিশের খাতায় ছিলেন মোস্ট ওয়ান্টেড আসামি। মৃত্যুপরোয়ানা মাথায় নিয়ে ফাঁকি দিয়ে আসছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে বুধবার রাতে ধরা পড়ার পর তিনি নিজেই […]
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান

এজেএম আহছানুজ্জামান ফিরোজ , শেরপুর প্রতিনিধি শেরপুরে আগুনে একটি প্রাইভেটকারসহ চারটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। ১৯ জুলাই রোববার বিকেলে শহরের থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একটি বাস কাউন্টার, দুটি ফুলের দোকান, একটি ডেন্টাল ক্লিনিক ও একটি প্রাইভেটকার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন দেখতে পান। পরে আগুন দ্রুত পাশের প্রতিষ্ঠানগুলোতে […]
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) লোগো ও নাম ব্যবহার করে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী চালক ও স্থানীয়দের দাবি, সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে এই কার্যক্রম চালানো হলেও আদতে এটি একটি সুকৌশলী ও নীরব চাঁদাবাজি, যা বন্ধে প্রশাসনের কোনো দৃশ্যমান ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। নগরীর নিউ মেট্রো সিনেমা হলের সম্মুখস্থ […]
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৫০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পূর্বের চুরি মামলায় একজন এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন দেলোয়ার (৫০), রাজীব হাসান (২৮), মো. মোসলেম […]
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমেনা আক্তার মায়া (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরকীয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনার পর থেকে স্বামী আসলাম হোসেন ও তার কথিত প্রেমিকা শাহিনা পলাতক রয়েছেন। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে। […]
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে

গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল রূপগঞ্জ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। দীর্ঘদিন চিকিৎসকের পদ শূন্য, প্রয়োজনীয় ওষুধের সংকট, সীমিত জনবল এবং সেবা কার্যক্রম নিয়ে নানা অভিযোগে কাঙ্ক্ষিত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন কয়েক শতাধিক মানুষ। কিন্তু […]
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!

ছবি- ফটোফাইল ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা এলাকার আলোচিত একটি পরিবারের নাম শহিদ ওরফে ডাকাত শহিদ। পরিবারে তিনি ছাড়াও তার ছেলে-মেয়েরা যেন আরো আলোচিত-সমালোচিত ব্যক্তি রুপে পরিনত হয়েছে। বড় ছেলে আজমীর ওরফে ডাকাত আজমীর। পিতার পথ অনুসরন করে আজমীর নিজেও চুরি-ডাকাতি-মাদকসহ বিভিন্ন অপরাধে নিজেকে জড়িয়ে নেয়। ছোট ছেলে আসিফও এলাকাতে চুরি-ছিনতাইকাজে বেশ পারদর্শী। […]
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে প্রায় ৫০০ খাদেমের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দান-অনুদান আত্মসাৎ, মানতের পশু ও অন্যান্য ধর্মীয় সামগ্রী নিয়ে বাণিজ্য, চাঁদাবাজি এবং নানা অনিয়মের মাধ্যমে শক্তিশালী অপরাধ নেটওয়ার্ক গড়ে তুলেছে—এমন অভিযোগ উঠে এসেছে। জেলা প্রশাসনের সাম্প্রতিক নজরদারি ও অনুসন্ধানে মাজারের দান ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়মের ইঙ্গিত মিলেছে, যা ঘিরে শুরু হয়েছে তদন্ত। […]
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ আসামি করা হয়েছে ৪১ জনকে। রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম […]
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, প্রথম ধাপে দেশের ১০টি অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং সেই তালিকায় প্রথম সারিতে নারায়ণগঞ্জ অন্তর্ভুক্ত থাকবে। এসব স্পোর্টস ভিলেজে ইনডোর গেমস, আর্চারি, শুটিং, সুইমিংসহ আন্তর্জাতিক মানের ক্রীড়া সুবিধা থাকবে। শনিবার (১৮ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ শহরের ওসমানী স্টেডিয়ামে খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা […]
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা

বন্দর প্রতিনিধি // নারায়নগঞ্জের বন্দরে নব্য বিএনপির একক আদিপত্য বিস্তারে কোন ঠাসায় ত্যাগী, আপোসহীন ও রাজপথের নেতাকর্মীরা। দল ক্ষমতায়, মূল্যায়ন হচ্ছে বহুরুপীদের খাটাচ্ছে প্রভাব ও আধিপত্য। যে বিষয়টি দলের প্রবীন, ত্যাগী ও বর্ষিয়ান নেতাদের ভাবিয়ে তুলছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের শীর্ষ নেতা, এমপি, মন্ত্রীদের একটি অংশ কর্মীসহ সংগঠনের কথা বেমালুম ভুলে গিয়ে […]
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে চুরি করে পালানোর সময় জাহিদ (১৮) নামে এক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। গত শুক্রবার (১৭ জুলাই) রাতে উল্লেখিত প্রতিষ্ঠানের ভিতর থেকে ওই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। আটককৃত চোর জাহিদ বন্দর থানার রুপালী আবাসিক এলাকার জামান মিয়ার ছেলে। ধৃতকে শনিবার […]
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: বন্দরে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হান্নান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী হান্নান বন্দর উপজেলার মিনারবাড়ী ডুমুরতলা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল হান্নান বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৯(৭)২৬। ধৃতকে […]
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মনির হোসেন (২২) ও শাকিল (১৬) নামে দুই যুবককে ৮০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ জুলাই শুক্রবার রাতে উপজেলার গড়জরিপা ইউনিয়নের গড়জরিপা চৌরাস্তা হইতে কালিবাড়ী বাজার গামী রোডে জনৈক নবাব আলীর গাছের বাগানের উত্তর পাশে […]
