সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার হয়েছেন নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল। সিরাজ মন্ডল গ্রেপ্তারের পর চার দিন পার হয়ে গেলেও এখনও সিদ্ধিরগঞ্জের সর্বত্র তার আলোচনা চলছে। চায়ের দোকান, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, হোটেল রেস্তোরায় সর্বত্র। যেখানেই মানুষের জটলা সেখানেই সিরাজ মন্ডলকে নিয়ে আলোচনা। বিএনপি নেতাকর্মী থেকে শুরু […]
বন্দরে ওসির যোগদানের পর পাল্লা দিয়ে বাড়ছে ছিনতাই-ডাকাতি ও ‘পুলিশি বাণিজ্য’

জননিরাপত্তা নিয়ে শঙ্কা নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গোলাম মোক্তার আশরাফ উদ্দিন যোগদানের পর থেকেই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। বন্দরে এখন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার চেয়ে ‘পুলিশি বাণিজ্য’ ও ‘তদবির সংস্কৃতি’ বেশি গুরুত্ব পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েক সপ্তাহে পাল্লা দিয়ে বেড়েছে ছিনতাই ও ডাকাতি, যা […]
বন্দরে অবৈধ দোকান নির্মাণে বাধা দেওয়ায় মালিককে হুমকি

থানায় অভিযোগ নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর থানাধীন একরামপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে জমির প্রকৃত মালিক মোঃ দোলোয়ার হোসেনকে (৫৫) অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, একরামপুর ২৩নং ওয়ার্ড এলাকায় দোলোয়ার হোসেনের মালিকানাধীন জায়গায় […]
আপিল বিভাগে মেয়র আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-এর পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন নিয়ে আগামী ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি মো. আশফাকুল ইসলাম-এর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করা […]
রূপগঞ্জে খালেক টেক্সটাইলের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়া তরল বর্জ্য উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার খালেক টেক্সটাইল এন্ড ফেব্রিক্স নামের প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে কারখানাটির […]
সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা। একই সঙ্গে এসব হত্যাকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে […]
ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ
ফতুল্লার ফাজিঁলপুর এলাকাটি এখন মাদকের অভায়রাণ্যে পরিনত হয়েছে। এ এলাকার প্রতিটি অলিগলিতে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। আর এ মাদকের ছোবলে আসক্ত হয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিতে হচ্ছে যুব সমাজ। স্থানীয় প্রশাসনের সাড়াশি অভিযানেও নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে না মাদক কিংবা মাদক ব্যবসায়ীদের। খোঁজ নিয়ে জানা গেছে, ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের উল্টো পাশে মাদক ডিলার […]
শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস শ্রীবরদীর আয়োজনে ২৭ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা […]
জেল খাটার কৌতুহলে ৬ কিশোরের বলি হলো শিশু হোসাইন!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় সিনেমার থ্রিলার কাহিনিকেও হার মানিয়েছে ফতুল্লার ব্যাংক কলোনী এলাকার শিশু হোসাইন হত্যাকান্ড। শরীরে শিহরণ জাগানো এই ঘটনায় উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতার অপরাধ জগতের জীবনের স্বাদ পেতেই পরিকল্পিতভাবে ঘটানো হয় এই নির্মম হত্যাকান্ড। সোমবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি এক সংবাদ সম্মলনে হত্যার রহস্য উন্মোচন করেন। এসময় তিনি […]
শেরপুরের শ্রীবরদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে উপজেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স ও সমন্বয় কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো: হাসিব- উল- […]
সাত খুনের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে নিহতদের পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘ ১২ বছর পেরিয়ে গেলেও এখনো হত্যাকান্ডের রায় কার্যকর হয়নি, যা তাদের জন্য চরম হতাশা ও বেদনার। […]
সোনারগাঁয়ের পুর্ব শত্রতার জেরে কুপিয়ে গুরুতর জখম

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শিংরাব এলাকায় পূর্ব শত্রুতা এবং জমি সংক্রান্ত বিষয়ে মামুন নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে সুবেদ আলীগংদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আঃ মমিনের ছেলে মো.গোলাম মোস্তফা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে মো.গোলাম মোস্তফা উল্লেখ করেন যে, বিবাদীগনরা উচ্ছৃঙ্খল, পরধনলোভী, মাদকসেবনকারী, মাদকবিক্রিকারী ও খুবই খারাপ […]
আলোচিত সাত খুন: এক যুগ ধরে বিচারের অপেক্ষায় স্বজনরা

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার রায় কার্যকর হয়নি এক যুগেও। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পেনেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ করে খুন করা হয়। এর তিন দিন পর একে একে তাদের মরদেহ বন্দর এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। এই খুনের ঘটনায় মামলায় নিম্ন আদালতে ২৬ জনকে মৃত্যুদণ্ডসহ আরও ৯ জনকে […]
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারী মাহফুজকে অব্যহতি, দায়িত্বে আনোয়ার

সংবাদ বিজ্ঞপ্তি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আনোয়ার হাসান (আরটিভি)। একই সাথে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসীন হয়েছেন কার্য নির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোহাম্মদ মাসুম (দৈনিক নয়া দিগন্ত) ও কো অপ্ট করে সাইফুল ইসলাম সায়েমকে (দৈনিক ভোরের কাগজ) কার্যকরী সদস্য করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে সংগঠনের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত […]
আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি

মোঃ মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলীতে ছাত্রদল কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় চাঁদা দাবির অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাখ্যান করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ইমরান খান। একই সঙ্গে তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। শনিবার রাতে স্থানীয় নূরজাহান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে […]
ফতুল্লায় বায়ুদূষণের অভিযোগে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বায়ুদূষণকারী ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো- ফতুল্লা সস্তাপুর এলাকার জসিম উদ্দিন নিট […]
জিরো থেকে হিরো ফ্যাসিস্টের দোসর শামীম ওসমানের পার্টনার শাহজালাল মিয়া

নিজস্ব সংবাদদাতা // জ্বালানি সংকটে দেশের অবস্থা যেখানে নাজেহাল সেখানে শাহাজালালের ভান্ডারে বিশাল পরিমান জ্বালানি তেল মজুূূদ আছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বর্তমান সরকারের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে স্বৈরাচারী সরকারের ও প্রভাবশালী সাবেক সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ দোসর শাহাজালাল। ২০১০, সালেও যাদের কিছুই ছিল না আজ তারাই শামীম ওসমানের সহিত বাংলা তেলের কেরিং এবং কেরোসিন, […]
সরকারের অব্যবস্থাপনাই সংকট বাড়াচ্ছে?

পাম্পগুলোয় দিনের পর দিন তেলের জন্য যানবাহন নিয়ে মানুষের ঘণ্টার পর ঘণ্টা ক্লান্তিকর অপেক্ষার দীর্ঘ লাইন যেমন আছে, একইসঙ্গে জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনে, দ্রব্যমূল্যে এবং সর্বোপরি অর্থনীতিতে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট জ্বালনি সংকটের প্রভাব বাংলাদেশের বিভিন্ন খাতে জোরালোভাবে দৃশ্যমান হচ্ছে। যদিও অকটেন-পেট্রোলের কোনো ঘাটতি নেই এবং এমনকি ডিজেলও পর্যাপ্ত মজুত করা […]
সিন্ডিকেটের কারসাজি: নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, অস্বস্তিতে নিম্ন-মধ্যবিত্তরা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব আর অসাধু চক্রের কারসাজিতে বাজার এখন টালমাটাল। চাল থেকে শুরু করে ডাল, ভোজ্যতেল, ডিম, মাছ-মাংস-সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। চালের মূল্য কেজিতে ৫ টাকা বেড়ে গেছে। ডালের কেজি ১৬০ টাকা ছুঁয়েছে। ডিম ডজনপ্রতি ১০ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সরবরাহ কমিয়ে উধাও করা হয়েছে বোতলজাত সয়াবিন তেল। সবজির বাজারেও আগুন। বেশির […]
শ্রীবরদীতে সরকারি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলায় সরকারি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অস্থায়ী পদ্ধতির মধ্যে শুধু ইনজেকশন ছাড়া আর কোনো উপকরণই মিলছে না। এতে চরম বিপাকে পড়েছেন পরিবার পরিকল্পনা সেবা নিতে আসা সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা […]
বন্দরে তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলা ও যন্ত্রপাতি পুড়ে ছাই

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি তুলা প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় মজুত থাকা প্রায় ৫২ টন কাঁচা তুলা ও মূল্যবান যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মালিকপক্ষের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের আনুমানিক ২ কোটি ৫০ লক্ষ থেকে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) ২টা ৩০ মিনিটে বন্দর […]
