কলেজ রোডে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ৫

নারায়ণগঞ্জ শহরে ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুর বারোটার দিকে সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক সভায় বক্তব্য দেওয়াতে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান। দেড় ঘন্টা পর পুলিশ উভয়পক্ষকে চাষাঢ়ার কলেজ রোডে […]
শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যারও দায়িত্বও নিতে হবে – মামুন মাহমুদ

স্টাফ রিপোর্টারঃ “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ৪ আগষ্ট মঙলবার সকালে তিন দিনব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটি। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচিকে সমর্থন জানিয়ে ৪, ৫ ও ৬ আগস্ট জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে […]
ফতুল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে (৪৫) হত্যার দায়ে স্বামী মো. মোক্তার আলীকে (৪৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. […]
ফতুল্লায় জামায়াত নেতার ছেলের ব্ল্যাকমেইলিং, ভূক্তভোগীর অভিযোগ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে কৌশলে ডেকে নিয়ে মারধর, জোরপূর্বক ভিডিও ধারণ, নগদ টাকা আদায় এবং আরও টাকা দাবি করে জামায়াত নেতা রবিউলের ছেলে জুবায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সজিব ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. সজিব […]
পূর্বাচলে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ গ্রেফতার ৬

ষ্টাফ রিপোর্টার: পূর্বাচল উপশহরের ২নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কের ১২ নম্বর প্লটের অরণ্য আবাস রিসোর্টে ডাকাতি করে পালানোর সময় গতকাল ৪ আগষ্ট মঙ্গলবার ভোরে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাজধানীর মিরপুর এলাকার শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদ (৩৫), রুবেল হাসান (২৮), রাব্বি হোসেন (৩০), তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলী (৩৭)। এসময় ডাকাতদের […]
অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন

প্রেস বিজ্ঞপ্তি নারায়ণগঞ্জ সদর উপজেলার এক মাদ্রাসা ছাত্রের শিক্ষাজীবন থেমে যাওয়ার উপক্রম হয়েছিল। ড্রেস, ব্যাগ ও জুতা না থাকায় সে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় যেতে পারছিল না। পরিবারের অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় জিনিসগুলো কেনার সামর্থ্যও ছিল না তার। বিষয়টি নজরে আসতেই দ্রুত ব্যবস্থা নেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে […]
ফতুল্লায় ইয়াবাসহ আটক ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাত ১ টার দিকে […]
২৪ টাকা কেজিতে কেনা মরিচ ভোক্তার হাতে পৌঁছাতে ব্যয় কত?

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ইতিমধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ভারতীয় ট্রাকে ৯ হাজার ২০০ কেজি কাঁচা মরিচ দেশে এসেছে। সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে কাঁচা মরিচের চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। দেশে টানা ভারী বর্ষণে অস্বাভাবিকহারে বেড়ে চলছিল কাঁচা মরিচের দাম। সর্বশেষ কাঁচামরিচ ৪০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। পরে ভারত থেকে […]
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, বিদেশে অবস্থানরত শেখ […]
গ্যাস-বিদ্যুতের সংকটে বিপর্যস্ত জনজীবন

লোডশেডিং সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়াল তীব্র গরমের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সংকট একসঙ্গে প্রকট হয়ে ওঠায় দেশজুড়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শিল্পকারখানা, পরিবহন, সিএনজি ফিলিং স্টেশন এবং আবাসিক গ্রাহক– সবখানেই তৈরি হয়েছে অচলাবস্থা। কমেছে বিদ্যুৎ উৎপাদন। কোথাও দিনে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। কোথাও ২০ থেকে […]
জামাতাকে চোর আখ্যা দিয়ে মারধর আর ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে মামলা!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক অমতে বিয়ে করায় মেয়ের স্বামীকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবে চিহ্নিত করে মারধর ও পরে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর অভিযোগ উঠেছে কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান ওরফে মনার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে মনা দাবি করেছেন, গ্রেপ্তার হওয়া দুই যুবক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সুত্র: প্রেস নারায়ণগঞ্জ […]
আড়াইহাজারে মাছের জালে উঠে এলো লুট হওয়া শর্টগান

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে একটি শর্টগান। সোমবার (৩ আগস্ট) সকাল আটটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সেটি উদ্ধার করে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হয়েছে, অস্ত্রটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের শর্টগান। […]
রোটার্যাক্ট ক্লাব অফ নারায়ণগঞ্জ সেন্ট্রালের সভাপতি হলেন মোহসিনা আক্তার মোহনা

গত ১লা আগষ্ট শনিবার রোটার্যাক্ট ক্লাব অফ নারায়ণগঞ্জ সেন্ট্রালের পরিচালনা পর্ষদের সভায় সকলের সর্ব সম্মতিক্রমে মোহনা সমাজ কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক, ফতুল্লার কৃতি সন্তান মোহসিনা আক্তার মোহনাকে’ সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। রোটার্যাক্ট ক্লাব অফ নারায়ণগঞ্জ সেন্ট্রালের সভাপতি নির্বাচিত হওয়ার পর মোহসিনা আক্তার মোহনা বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য ক্লাবের সকল […]
হারিয়েছে

আমি মোস্তাক আহমেদ সুমন, পিতা- আবদুল খালেক এবং মাতা: ইয়ার জান বিবি। সাং- লালপুর ফতুল্লা নারায়ণগঞ্জ। রবিবার ২ আগষ্ট দুপুরে বাসা হতে কলেজে যাওয়ার পথে আমার মেয়ে সুচনা’র দাখিল ও এইচ.এস.সি পরীক্ষার মুল মার্কশীট ২টি হারিয়ে যায়। যার রোল নং- ১০৩৫৪৪,রেজিষ্ট্রেশন নং- ২০১৮৯৮৯৬৩৩, বিভাগ- জেনারেল, মাদ্রাসা বোর্ড,শিক্ষাবর্ষ ২০২১-২২,শিক্ষাবর্ষ ২০২৩ইং। এইচ.এস.সি পরীক্ষার রোল নং- ২৯৮১৩৩,রেজিষ্ট্রেশন নং- […]
এমপি’র এক পোস্টেই উত্তাপ ফতুল্লায় বিএনপির রাজনীতিতে!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পোস্টে তিনি চাঁদাবাজি, ঝুঁট ব্যবসা, মাদক, সন্ত্রাস ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বিএনপি ও ছাত্রদলের কিছু নেতার সমালোচনা করেন। নিজের ফেসবুক পোস্টে এমপি আব্দুল্লাহ আল আমিন দাবি করেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে […]
ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান

ষ্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিকের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করেন। শুক্রবার বাদ যোহর নারায়ণগঞ্জের উকিলপাড়া এলাকা হতে কয়েকটি গাড়ির বহর নিয়ে সেখানে যোগদান করেন। ঢাকায় অনুষ্ঠিতব্য মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে […]
আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম: অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের এক ভরসার নাম

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে মানবতার সেবায় নিরলস পথচলা; অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফোটাচ্ছেন হাসি মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার তরুণ সমাজসেবক মো. রিয়াজুল ইসলাম মানবতার সেবায় নিবেদিত এক অনুকরণীয় নাম। ব্যক্তিগত স্বার্থ ও কর্মব্যস্ততার ঊর্ধ্বে উঠে তিনি প্রতিষ্ঠা করেছেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি […]
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর

জুলাই অভ্যুত্থানের পর বিপুল জনপ্রত্যাশা নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার তিনটি ক্ষেত্র চিহ্নিত করেছেন ২০০৭–০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে। ‘ক্ষমতার লোভটাই’ তাদেরকে শিখিয়ে দিয়েছে। এই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রধান তিনটি ক্ষেত্র হলো–সরকারে আমলাদের যুক্ত করা, তরুণদের ভুল দিকনির্দেশনা দেওয়া এবং […]
সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোতে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের বিএনপি নেতার হুমকি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে প্রবেশ করে কর্মকর্তা–কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় ডিপোতে কর্মরতদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ আগস্ট) বেলা আনুমানিক ১১টার দিকে সিদ্ধিরগঞ্জে অবস্থিত পদ্মা অয়েল ডিপো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে স্থানীয় […]
আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, আতংক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই সময়ে পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলেও পুলিশের মধ্যস্থতায় বড় ধরনের কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা থেকে দেড় ঘন্টাব্যাপী আড়াইহাজার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে আড়াইহাজার বাজার এলাকায় জামায়াতে […]
নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেওয়ার দুঃসাহস দেখায় তবে মহানগর বিএনপি তাকে প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। শনিবার (১ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত […]
