নারায়ণগঞ্জ সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
রোটার‍্যাক্ট ক্লাব অফ নারায়ণগঞ্জ সেন্ট্রালের সভাপতি হলেন মোহসিনা আক্তার মোহনা
হারিয়েছে
এমপি’র এক পোস্টেই উত্তাপ ফতুল্লায় বিএনপির রাজনীতিতে!
ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান
আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম: অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের এক ভরসার নাম
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর
সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোতে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের বিএনপি নেতার হুমকি
আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, আতংক
নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা
সারাদেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি
বকশীগঞ্জে জলাবদ্ধ কৃষিজমি পরিদর্শনে বিএনপি নেতা শাকিল
সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর মতির সহযোগী যুবলীগ নেতা জালাল উদ্দীন বেপরোয়া
সোনারগাঁয়ে দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে লুটপাট, আটক ১
সোনারগাঁয়ে মোটরসাইকেলের ফিল্টার বক্সে পাওয়া গেল ২ হাজার ইয়াবা
২৪’র ৪ঠা অগাস্ট এক থানায় ১৫জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
মৌলিক সুবিধার সংকটে ও অবহেলায় আমতলীর মহাশ্মশানঘাট,
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে মেজর জাহিদকে হত্যা
ফলের বাজারে বিষের থাবা, নেপথ্যে কারা?
টসটসে হলুদ আনারসই এখন শরীরে প্রবেশ করাচ্ছে ‘বিষ’
ফতুল্লায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ফতুল্লায় ১০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
রাষ্ট্রপতি বাছাইয়ে কেমন প্রার্থী খুঁজছে বিএনপি?
আবেগঘন পরিবেশে শেষ জুমা, বিদায় নিলেন মাওলানা ইকবাল হোসেন
বন্দরে চুরি মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার
জমি সংক্রান্ত বিরোধ: আড়াইহাজারে ভাইদের হাতে ভাই খুন
সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু,
সোনারগাঁয়ে সরকারি দপ্তর ও চলমান কার্যক্রম পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ‘পরিবারের দাবি হত্যা’
Next
Prev
প্রচ্ছদ
এমপি’র এক পোস্টেই উত্তাপ ফতুল্লায় বিএনপির রাজনীতিতে!

এমপি’র এক পোস্টেই উত্তাপ ফতুল্লায় বিএনপির রাজনীতিতে!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পোস্টে তিনি চাঁদাবাজি, ঝুঁট ব্যবসা, মাদক, সন্ত্রাস ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বিএনপি ও ছাত্রদলের কিছু নেতার সমালোচনা করেন।
নিজের ফেসবুক পোস্টে এমপি আব্দুল্লাহ আল আমিন দাবি করেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললেই বিএনপি ও ছাত্রদলের কিছু নেতার প্রতিক্রিয়া দেখা যায়। তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে নারায়ণগঞ্জে বাস ও টেম্পুস্ট্যান্ড, ঝুঁট ব্যবসা এবং বিভিন্ন খাতে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিষয়ে সবাই অবগত। পোস্টে তিনি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নাম উল্লেখ করে দাবি করেন, চাঁদাবাজির অভিযোগে পুলিশের মামলায় তিনি গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
এছাড়া ঝুঁট ব্যবসার দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, মাদক ব্যবসা, ডাকাতি এবং আওয়ামী লীগের সমর্থকদের দলে স্থান দেওয়ার অভিযোগও তোলেন তিনি। একই সঙ্গে নিজের বিরুদ্ধে অতীতে ১৭টি রাজনৈতিক মামলা, গ্রেপ্তার, রিমান্ড ও নির্যাতনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে তিনি ভবিষ্যতেও পিছপা হবেন না।”
এদিকে এমপির ওই পোস্টের প্রতিবাদ জানিয়ে রোববার (২ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার লিখেন, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য প্রত্যাশিত নয়। তার দাবি, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ঈর্ষান্বিত হয়ে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক বক্তব্য দেওয়া হচ্ছে।
রুহুল আমিন সিকদার আরও লিখেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বের মাধ্যমে দীর্ঘদিন রাজনীতি করেছেন। ফ্যাসিস্ট সরকারের সময়ে আন্দোলন-সংগ্রামে একাধিকবার কারাবরণ করেছেন এবং গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের জামিন ও সহযোগিতায় ব্যক্তিগতভাবে ভূমিকা রেখেছেন বলেও তিনি দাবি করেন।
তিনি লিখেন, এমপি আব্দুল্লাহ আল আমিন যদি সত্যিই দায়িত্বশীল হতেন, তাহলে এমন একজন ব্যক্তিকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার আগে বিষয়টি যাচাই-বাছাই করতেন।”

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!