এবার হত্যা মামলার আসামি আইভী-শামীম ওসমান

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মনিরুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। বুধবার (৪ সেপ্টেম্বর) নিহতের ভাই নাজমুল হক বাদী […]
বকশীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি মেলার সমাপনী

রাশেদুল ইসলাম রনি: জামালপুর বকশীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি মেলা শেষ হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,গত সোমবার সকালে উপজেলা চত্বরে এই মেলা শুরু হয়। জামালপরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানার সভাপতিত্বে, অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]
আলীগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লার আলীগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী মোঃ আবুল হোসেন ও তার ছেলে আবু নোমান মিঠুকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে মোজাম্মেল গংদের বিরুদ্ধে। আহত আবুল হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ এলাকার আব্দুল আলীম ছেলে। এই ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে ফতুলা মডেল থানায় মোজাম্মেল @ মুজাম, মোঃ রিপন, মোঃ আলম, রাজু, […]
বন্দরে সন্ত্রাসী খান মাসুদের ভুমিকায় ঘাড় ব্যাকা সোহাগ!

নিজস্ব প্রতিনিধি: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তার করতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এরই মধ্যে বন্দর ১নং খেয়াঘাট স্ট্যান্ড, বাজার, অটো গ্যারেজ, দোকানপাট দখল, চাঁদাবাজির মতো কর্মকা-ে মহানগর যুবদল নেতা জোসেফ এর সন্ত্রাসী বাহিনীর সোহাগ এর নাম এসেছে। বিএনপির দলীয় কোন পদ না থাকলেও মহানগর যুবদলের […]
সিদ্ধিরগঞ্জের ছাত্রহত্যা মামলার আসামি সেলিম মজুমদার-নাহিদের গ্রেফতারের দাবি!

ষ্টাফ রির্পোটার: সারাদেশে গণ মানুষের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান না থাকায় সিদ্ধিরগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে চিহ্নিত অপরাধীরা। সিদ্ধিরগঞ্জের বিভিন্ন জায়গায় তাদের নামে জমি, দোকান ও মার্কেট দখল, লুটতরাজ, চাঁদাবাজি এবং হামলাসহ নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। আওয়ামীলীগ সরকার পতনের পর এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে নব্য এ সন্ত্রাসীরা দখল […]
আমলাপাড়ার মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে ডিসি-এসপিকে স্মারক লিপি প্রদান

ষ্টাফ রির্পোটার: নারায়নগঞ্জ শহরের আমলাপাড়া কেবি সাহা বাইলেন পঞ্চায়েত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিক, ছনি, কোরবান, রাহাত, অনিক, শাওন ও ইসলাম গং দের গ্রেফতার ও উচ্ছেদ করার জন্য আবেদন জানিয়ে ডিসি ও এসপিকে স্মারক লিপি প্রদান করেছে পঞ্চায়েত কমিটি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক হানিফ সরদারের নেতৃত্বে […]
উচ্ছেদকৃত কুমুদিনীবাসীদের পুনরায় পূর্ণবাসনের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের কুমুদিনী বাগানের উচ্ছেদকৃত অসহায় ভূমিহীন পরিবারদের পূর্ণবাসনের দাবীতে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খানপুরস্থ মেট্রোহল সংলগ্ন কুমুদিনী বাগানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কুমুদিনীর ট্রাস্টের মহা পরিচালক রাজীব সাহার নিকট কয়েক শতাধিক উচ্ছেদকৃত ভূমিহীন পরিবার পুনরায় পূর্ণবাসনের দাবীতে মানববন্ধন করে। মানববন্ধনে উচ্ছেদকৃত কুমুদিনীবাসীরা বলেন,আমরা তো রোহিঙ্গা […]
যেসব আইনে সাংবাদিকদের নিপীড়নের বিষয় আছে, সেগুলো এখনই বাদ দেওয়ার প্রস্তাব

প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক যেসব আইনে সাংবাদিকদের নিপীড়নের বিষয় আছে, সেগুলো এখনই বাদ দিয়ে পরবর্তী সময়ে তা সংস্কারসহ বেশ কিছু প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সম্পাদক পরিষদ এই প্রস্তাব দেয় পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার […]
বক্তাবলী মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ অলিউল্লার পদত্যাগ! ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ আনম অলিউল্লাহ ছাত্রদের চাপে বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) অলিউল্লার পদত্যাগ পত্র মাদ্রাসার সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম গ্রহন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে এস এম রফিকুল ইসলামকে নিয়োগ দেন। অপরদিকে দুর্নীতিবাজ ও নানান […]
হাসিনাকে নিয়ে কী করবে দিল্লি?

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ই আগস্ট হাসিনার নাটকীয়ভাবে ক্ষমতা হারানোর পর তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা করেছিলেন। কিন্তু দেশগুলো জানিয়ে দিয়েছে তাদের দেশে হাসিনার জায়গা হবে না। […]
দখল-বেদখলে সিদ্ধহস্ত ছিলেন হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ১৫ বছরে হাসিনা সরকারের বিভিন্ন মেয়াদে প্রভাবশালী মন্ত্রী ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ে। মন্ত্রী হিসাবে দলে যেমন তার প্রভাব ছিল, তেমনই দায়িত্ব পালন করা বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে দখল-বেদখল, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন শত শত কোটি টাকা। নির্বাচনি হলফনামায় আয়-ব্যয় বা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দেখে যে কেউ ভাববে তার চেয়ে সৎ, […]
ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার প্রতিবাদে দুবাইয়ে বিক্ষোভ করেছিলেন তারা। বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছিল। গলফ নিউজের এক প্রতিবেদনেও প্রেসিডেন্টের ক্ষমার তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আমিরাতের বিভিন্ন […]
পাকিস্তানকে হারিয়ে করে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য করেছিলেন বাসিত আলি। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক ব্যাটার বলেছিলেন,‘শুধু বৃষ্টিই বাঁচাতে পারে বাংলাদেশকে। এছাড়া দুই দলের কোনো তুলনা চলে না। হোম কন্ডিশনের পুরো সুবিধা পাবে পাকিস্তান। বাংলাদেশকে তাদের মাঠেই টেস্টে হারিয়েছে পাকিস্তান।’ তবে প্রথম টেস্ট শেষে ভিন্ন চিত্র দেখা দিয়েছে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে […]
শেখ হাসিনাকে নিয়ে মেননের বিস্ফোরক তথ্য

ক্ষমতাচ্যুত হওয়ার পর গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের আলোচিত ডজনখানেক নেতা। গ্রেপ্তারের পর তাদের আদালতে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ। সবাইকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। কাউকে কাউকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে পুলিশ হেফাজতে আছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। জিজ্ঞাসাবাদে তিনিও শেখ হাসিনার কড়া […]
যেভাবে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালিত হবে

বিবিসি বাংলা বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। আজ মঙ্গলবারই (৩ সেপ্টেম্বর) শেষ হতে যাচ্ছে সব ধরনের অস্ত্র জমা দেওয়ার সময়সীমা। এর মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে বৈধ অস্ত্রও। গত ১৫ বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। মঙ্গলবারের (৩ […]
সাইবোর্ডে মিথ্যা মামলা বাজ সন্ত্রাসী ও ভূমিদস্য মাখন সরকারের বিরুদ্ধে মানববন্ধন

ফতুল্লা প্রতিনিধিঃ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শ্রী মাখন চন্দ্র সরকার এলাকার সাধারণ মানুষের বিরুদ্ধে তার বাড়িঘর ভাঙচুরের অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ ও মিথ্যা হামলা মামলা দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন কুতুবপুর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগন। ২ সেপ্টেম্বর রোজ সোমবার সাইনবোর্ড পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় আব্দুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রায় কয়েক হাজার […]
কাউকে অহেতুক গ্রেফতার করবে না পুলিশ – নবাগত এসপি

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন,আপনারা বলছেন সাংবাদিক ভাইয়েদের নামে মামলা হচ্ছে। আসলে যে কেউ বাদি হয়ে মামলা করতেই পারে। মামলা হওয়ার মানে তো এই না যে তার জেল হাজত হয়ে যাচ্ছে বা সে অভিযুক্ত হয়ে যাচ্ছে। মামলাটা হলো প্রাথমিক পর্যায়। এরপর আমরা ওইটা তদন্ত […]
শুধু দুষ্কৃতকারীরা ছাড়া নারায়ণগঞ্জের সবাই আমার আপনজন, এসপি প্রত্যুষ কুমার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন,আপনারা বলছেন সাংবাদিক ভাইয়েদের নামে মামলা হচ্ছে। আসলে যে কেউ বাদি হয়ে মামলা করতেই পারে। মামলা হওয়ার মানে তো এই না যে তার জেল হাজত হয়ে যাচ্ছে বা সে অভিযুক্ত হয়ে যাচ্ছে। মামলাটা হলো প্রাথমিক পর্যায়। এরপর আমরা ওইটা তদন্ত […]
সেন্টু চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ২রা সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এ মানববন্ধন পালন করে শিক্ষার্থীরা। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাগলা উচ্চ বিদ্যালয়, দেলপাড়া উচ্চ […]
ইসলামপুর দুই যুগেও এমপিও ভুক্ত হয়নি মলমগঞ্জ মডেল কলেজ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে পার্থশী ইউনিয়নের মলমগঞ্জ মডেল কলেজটি দুই যুগেও এমপিও ভুক্ত না হওয়ায় প্রতিষ্ঠারের ২৬জন মানবেতর জীবনযাপন করছে। অধ্যক্ষ, প্রভাষক ও অফিস সহকারিসহ কয়েজন মারা গেছে, অনেকে আবার এলপিআরে ও চলে গেছেন। জানা গেছে, উপজেলায় কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, মাদ্রাসা ও স্কুল এন্ড কলেজ মিলে মোট […]
জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার(উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু একজন বাংলাদেশী […]
